২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োন্ডার মিউজিকের জনসংযোগের দায়িত্বে মাস্টহেড পিআর

বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবি-এয়ারটেলের মিউজিক অ্যাপ ‘ইয়োন্ডার মিউজিকের গণমাধ্যম সংক্রান্ত বিষয়গুলো এখন থেকে দেখভাল করবে জনসংযোগ প্রতিষ্ঠান ‘মাস্টহেড পিআর’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 11:40 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

ইয়োন্ডার মিউজিকের কার্যালয়ে সম্প্রতি এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয় বলে মঙ্গলবার মাস্টহেড পিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নভেরা বিনতে নুর এবং মাস্টহেড পিআর’র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

নতুন এই চুক্তির আওতায় ইয়োন্ডার মিউজিককে ‘এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং অ্যান্ড সল্যুশন’ দেবে মাস্টহেড পিআর। এতে থাকছে- মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর ইভেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট প্রোফাইলিং, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট প্রোফাইলিং, পিআর কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও পিআর কাভারেজ।