২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জের বন্যার্তদের শাহ্জালাল ব্যাংকের ত্রাণ

ঢাকার নবাবগঞ্জের বন্যার্তদের ত্রাণসামগ্রী দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 10:59 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ও এর আশপাশের এলাকার বন্যাকবলিত মানুষকে বেসরকারি এই ব্যাংকটি ত্রাণ দেয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ত্রাণ বিতরণে অংশ নেন।

বন্যা ও পদ্মা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের প্রত্যেককে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও চিনি বিতরণের কথা জানানো হয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে।

অন্যদের মধ্যে ব্যাংকের নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, বারুয়াখালী শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।