২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমডি হলেন রাষ্ট্রায়ত্ত ২ ব্যাংকের ৫ জিএম

রাষ্ট্রায়ত্ত দুই বাণিজ্যিক ব্যাংকের পাঁচ মহাব্যবস্থাপককে (জিএম) পদোন্নতি দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 10:38 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

এদের তিনজন জনতা ব্যাংকে এবং দুজন রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন।

জনতা ব্যাংকের জিএম ইসমাইল হোসেনকে একই ব্যাংকে ডিএমডি পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই ব্যাংকের জিএম জাকির হোসেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

জনতা ব্যাংকের আরেক মহাব্যবস্থাপক ফজলুল হক বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।

রূপালী ব্যাংকের জিএম হাসনে আলম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। এই ব্যাংকের আরেক মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।