মানিকগঞ্জের বন্যার্তদের ত্রাণ দিলো এফবিসিসিআই
মানিকগঞ্জের বন্যার্তদের ত্রাণসামগ্রী দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের এক হাজার মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম এবং সহ-সভাপতি মুনতাকিম আশরাফ ত্রাণ বিতরণে অংশ নেন।
অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, দিলিপ কুমার আগারওয়ালা, শমী কায়সার ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
