চসিক হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
নগরীর কালিবাড়ি রোডে অবস্থিত এই ১০ শয্যার বার্ন ইউনিট হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর চট্টগ্রাম শহরের দ্বিতীয় বার্ন ইউনিট।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামে মেয়রের কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ কে জোয়াদ্দার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে ১০ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফসহ সিটি করপোরেশন এবং ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
