শেষ হলো ২৫তম ‘রবি-দৃষ্টি’ বিতর্ক প্রতিযোগিতা
দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ২৫তম ‘রবি-দৃষ্টি’ বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়, স্কুল পর্বে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ ইংরেজি বিতর্ক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।
রোববার মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে শেষ হয় এই প্রতিযোগিতা।
স্কুল পর্বে রানার্স আপ হয়েছে কলকাকলী উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা হন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক তানভির।
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার ও প্রাক্তন বিতার্কিক মতিউল ইসলাম নওশাদ, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মুহাম্মদ শুকরানা।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি সাইফ চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, জুনায়েদ কৌশিক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত।
