২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মার্সেলের ফ্রিজে মূল্য ছাড়

কোরবানির ঈদ উপলক্ষে ফ্রিজ, টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সে ১০ শতাংশ ছাড় দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান মার্সেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 12:46 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানি ঈদে ফ্রিজের চাহিদা বাড়ে বলেই এ ছাড় দিয়েছেন তারা।

এতে আরও বলা হয়, গাজীপুরের চন্দ্রায় মার্সেলের নিজস্ব কারখানায় উৎপাদিত হচ্ছে নতুন মডেলের গ্লাস ডোর রেফ্রিজারেটর, বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ফ্রস্ট ফ্রিজ, ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নন-ফ্রস্ট ফ্রিজসহ অনেক নতুন প্রযুক্তি ও মডেলের ফ্রিজ।

এছাড়া ঈদ উপলক্ষে বাজারে আনা হয়েছে ৩২০ ও ৩৪৮ লিটারের টেম্পারড গ্লাস ডোর ফ্রিজ। সেই সাথে বাজারে এসেছে মার্সেলের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ২১৭ লিটারের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ২১৩ লিটার ও ২২০ লিটারের ফ্রস্ট ফ্রিজ ও তিনশ লিটারের ডিপ ফ্রিজ।