বন্যাদুর্গতদের মধ্যে ইডটকোর ত্রাণ বিতরণ
বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে উত্তরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো বাংলাদেশ)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইডটকো জানায়, সম্প্রতি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা কমপ্লেক্সে বন্যাদুর্গত সাড়ে পাঁচশর বেশি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইডটকো কর্মকর্তারা।
ত্রাণ হিসেবে চাল, আলু, সবজি, রান্নার তেল এবং প্রয়োজনীয় মশলাসহ শুকনো খাবার বিতরণ করা হয়।
ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাহুল চৌধুরী বলেন, “সমাজের প্রতি দায়বোধসম্পন্ন করপোরেট প্রতিষ্ঠান হিসাবে ইডটকো কুড়িগ্রামের বন্যাকবলিতদের ক্ষয়ক্ষতি থেকে উঠে দাঁড়াতে সাহাযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমাদের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।”
