২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাউজুয়ে মোটর সাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড হাউজুয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2017, 05:51 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

বুধবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এ চুক্তি হয়।

চীনের মোটরসাইকেল ব্র্যান্ড হাউজুয়ের বাংলাদেশের পরিবেশক ও এজেন্ট কর্ণফুলি হুইলস লিমিটেডের পরিচালক রাইমা চৌধুরী তামিমের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে হাউজুয়ের জেনারেল ম্যানেজার ইউ ইয়ং, ওভারসিজ ম্যানেজার নি শিয়াও ডান, ওভারসিজ মার্কেটিং বিভাগের জি লিয়ান ও কর্ণফুলি হুইলস লিমিটেডের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর তামিম বলেন, “মোটরসাইকেলের প্রথম যে গুণটিতে আমি ফোকাস করি তা হল নিরাপত্তা। হাউজুয়ে নিরাপত্তার দিকটি মাথায় রেখে বাইক প্রস্তুত করছে, আমি এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে পেরে আনন্দিত।”

দুই বছরের জন্য হাউজুয়ের বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান তিনি।

জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চলে হাউজুয়ের মোটরসাইকেল রপ্তানি হচ্ছে এসময় জানানো হয়।

হাউজুয়েকে চীনের এক নম্বর মোটর সাইকেল ব্র্যান্ড হিসেবে অভিহিত করে কর্ণফুলি হুইলস লিমিটেডের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ব্র্যান্ডটিকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, তামিমের জনপ্রিয়তা আমাদের সে লক্ষ্য পূরণে সহায়তা করবে।”