কাঁঠালবাগানে ডেইলি শপিং-এর নতুন আউটলেট
ঢাকায় আরও একটি আউটলেট চালু করেছে প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) গালিব ফাররোখ বখত সম্প্রতি কাঁঠালবাগান বক্স কালভার্ট রোডে তাদের ৪৮তম আউটলেটের উদ্বোধন করেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গালিব বলেন, “ডেইলি শপিংয়ে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে নগদ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফার।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা নতুন আউটলেট থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার এবং প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাবেন।
ডেইলি শপিংয়ের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার, অ্যাসিসটেন্ট অ্যাকাউন্টস ম্যানেজার শাহিন সরদার এবং রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাঁঠালবাগান ছাড়াও রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিং-এর আউটলেট রয়েছে।
