২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দিনে ‘লক্ষাধিক ফ্রিজ বিক্রি’ ওয়ালটনের

অগাস্ট মাসের প্রথম দিন লক্ষাধিক ফ্রিজ বিক্রির কথা জানিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2017, 07:38 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সারা দিনে তাদের মোট এক লাখ চার হাজার ৪৬৯টি ফ্রিজ বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড বলে প্রতিষ্ঠানটির ভাষ্য।

এর আগে চলতি বছর মে মাসে একদিনে সর্বোচ্চ প্রায় ৫০ হাজার ফ্রিজ বিক্রি হয়েছিল বলে জানিয়েছে ওয়ালটন।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, “দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চ প্রযুক্তির ফ্রিজ উৎপাদন এবং তা সাশ্রয়ী মূল্যে বাজারজাত করে স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ওয়ালটন।”