২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্র্যাক ব্যাংকের মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা

রাজশাহীতে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 09:31 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি এই কর্মশালায় ব্যাংকটির রাজশাহী অঞ্চলের মোট ১৫০ জন কর্মকর্তা অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স রেইস উদ্দিন আহমদ, ডেপুটি ক্যামেলকো মো. লুৎফুল হক কর্মশালা পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মূল্যবোধভিত্তিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে এবং এক্ষেত্রে বড় মাত্রায় বিনিয়োগ করে।