ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া ও রংপুর অঞ্চলের গ্রাহক সমাবেশ বগুড়ার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিথ গ্রাহক সমাবেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামান, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
