২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে ইউসিবিএলের ক্যাম্পেইন শুরু

সর্বোচ্চ গ্রাহসেবা নিশ্চিত করতে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ‘ইউ হ্যাভ দ্য পাওয়ার’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 08:39 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

রোববার ব্যাংকটির চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ার‌ম্যান আনিসুজ্জামান চৌধুরী।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকটি গ্রাহকদের কাছে সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ার জন্যই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

গ্রাহকদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে ব্যাংকের প্রদত্ত সেবার মান নিশ্চিত করার পাশাপাশি উত্তরোত্তর বৃদ্ধি করা এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মো.সোহরাব মোস্তফা ও মো. আব্দুল জব্বার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।