২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান-উজ-জামান ফের মিডল্যান্ড ব্যাংকের সিইও

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. আহসান-উজ-জামানকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 07:07 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

আগামী তিন বছরের জন্য নতুন করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় বলে রোববার ব্যাংকটির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আহসান-উজ-জামান ২০১৪ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন।

এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

এছাড়া নিউইয়র্কের ব্যাংক অব আমেরিকার গ্লোবাল ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেছেন এই ব্যাংক কর্মকর্তা।