ঢাকায় হেটিক পণ্য
রাজধানীর বনানীতে জার্মানভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন প্রতিষ্ঠান হেটিক অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে।
শনিবার বনানীর ১১ নম্বর সড়কে সেন্টারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “অত্যাধুনিক হেটিক পণ্য দেশের মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।”
আমদানীকারক প্রতিষ্ঠান ফ্রেস এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, “হেটিক পণ্য ব্যবহার করে দেশবাসী আধুনিক জীবনযাত্রার স্বাদ পাওয়ার পাশাপাশি আজীবন ভাবনাহীন কাটানোর সুযোগ পাচ্ছেন।”
হেটিক জানিয়েছে, রান্নাঘর, শোয়ার ঘর, ড্রইংরুম, অফিস ও ওয়াশরুমের বিভিন্ন বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১২৯ বছর আগে।
