২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকদের জন্য ক্যাটসআইয়ে মূল্যছাড়

ফ্যাশন হাউজ ক্যাটসআইয়ের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 08:40 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

এই চুক্তির ফলে ব্যাংকের ‘তারা’ ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা ক্যাটসআইয়ের সব শাখায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অফার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্যাটসআইয়ের পরিচালক রুমেলা সিদ্দিকী, সাদিক কুদ্দুস এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, ‘তারা’র সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।