২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সিম্ফনির সেবাকেন্দ্র

চাঁদপুরে সিম্ফনি মোবাইলের ৫০তম গ্রাহক সেবাকেন্দ্র চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

সম্প্রতি মোবাইল হ্যান্ডসেট কোম্পানিটির পরিচালক ও হেড অব কাস্টমার সার্ভিস ডিভিশন, মোরশেদ-উজ-জামান নতুন শাখাটি উদ্বোধন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোরশেদ-উজ-জামান বলেন, “সিম্ফনি মোবাইলের সারা দেশব্যাপী আরও ৪৯টি গ্রাহক সেবা কেন্দ্র আছে। চাঁদপুরের গ্রাহকদের আরও কাছাকাছি আসার জন্য এখানে আমাদের একটি স্বয়ং সম্পূর্ণ সেবা কেন্দ্র উদ্বোধন করা হল।” 

সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়ারেন্টি থাকা ডিভাইসগুলোয় বিনামূল্যে গ্রাহকসেবা নিতে পারবেন এবং ওয়ারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।