শাহজালাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে এই সভায় ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং শেয়ারহোল্ডাররা বক্তব্য রাখেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ২০১৬ সালের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়া ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব এবং পরিচালকণ্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া, পরিচালক এ কে আজাদ, আনোয়ার হোসেন খান, আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হালিম, মো. গোলাম কুদ্দুছ সভায় উপস্থিত ছিলেন। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে ছিলেন মোশাররফ হোসেন ও মিসেস ফরিদা পারভীন নুরু।
শরীয়াহ্ কাউন্সিলের সদস্য মাওলানা ইউসুফ আব্দুল মজিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, এম আখতার হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ এবং অন্য সাধারণ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের ভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার।
