মার্সেল আনছে ২ শতাধিক মডেলের ইলেকট্রিক পণ্য
কোরবানির ঈদের আগে রেফ্রিজেরেটর, এলইডি টিভিসহ নতুন মডেলের দুই শতাধিক ইলেকট্রিক পণ্য বাজারে আনছে বাংলাদেশি ব্র্যান্ড মার্সেল।
এই তথ্য জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মার্সেলের বিপণন বিভাগের প্রধান (ঢাকা দক্ষিণ) মো. শাখাওয়াত হোসেন বলেন, “রোজার ঈদে মার্সেল গ্রাহকদের কাছ থেকে আশাতীত সাড়া পেয়েছে। চাহিদা ও বিক্রি বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় রাখতে এবার ঈদুল আজহাকে টার্গেট করা হয়েছে।”
কোরবানির ঈদে ডিপ ফ্রিজ ও সাধারণ ফ্রিজের চাহিদা বেশি থাকে বলে সেদিকে বিশেষ নজর দিচ্ছে মার্সেল।
“বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এই নতুন মডেলের ইলেকট্রিক পণ্যগুলো বাজারে ছাড়া হচ্ছে।”
