ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকদের পারসোনায় বিশেষ ছাড়
ব্র্যাক ব্যাংক তাদের ‘তারা’ কার্ডধারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে পারসোনার সঙ্গে চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী ‘তারা’ ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা পারসনার ‘বিউটি প্যাকেজে’ ১১ শতাংশ ছাড় পাবেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পাঁচশ টাকার সেবা নিলেই পারসোনার ‘মেম্বারশিপ কার্ড’ পাবেন ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কার্ডধারী গ্রাহকরা। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ সুযোগ থাকবে।
পারসোনার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের ডিপোজিটস ও এনএফবির প্রধান সারাহ এনাম, এসএমই ব্যাংকিং শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাজেদ আল হক এবং উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক মেহরুবা রেজা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
