আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ এজিএম অনুষ্ঠিত হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এজিএমে ২০১৬ সালের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং এর উপর নিরীক্ষক ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ হিসাবে ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম, জালাল আহমদ, এআরএম. নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার উপস্থিত ছিলেন।
