ঈদে নভোএয়ারের বিশেষ ছাড়
ঈদুল ফিতর উপলক্ষে দুটি রুটে বিশেষ মূল্যছাড় ঘোষণার পাশাপাশি অভ্যন্তরীণ তিনটি রুটে নিয়মিত ফ্লাইটের অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীরা ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত যশোর-ঢাকা ও সৈয়দপুর-ঢাকা রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৭ টাকায়।
এছাড়া ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুর রুটে ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন মাত্র ২০১৭ টাকায়।
এছাড়া যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে যশোর ও সৈয়দপুর রুটে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালিত হবে।
কক্সবাজার রুটে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
