‘দারাজ মোবাইল উইক’ মঙ্গলবার থেকে
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডের মোবাইল বিক্রয় সপ্তাহ ‘দারাজ মোবাইল উইক’ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সপ্তাহব্যাপী মেলায় অনলাইনে মোবাইল ফোন ও এক্সেসরিজ কেনায় থাকবে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
এ সময় দারাজ বাংলাদেশের ওয়েবসাইটে অপ্পো, শাওমি, স্যামসাং, ইনফিনিক্স, সিম্ফোনির মতো বিভিন্ন স্মার্টফোন আকর্ষণীয় দামে কেনার সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে ক্রেতারা বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী দামে ১ বছরের ব্র্যান্ড ওয়্যারেন্টি ও সহজ ৭ দিনের রিটার্ন পলিসিসহ পণ্য কিনতে পারবেন।
মেলায় এইচটিসি, অ্যাপল আইফোন, এলজি, মাইসেল ও ম্যাক্সিমাসের মত ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে পারবেন সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দারাজ মোবাইল উইকে ফ্রি গিফটসহ ১৮ হাজার ৬৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি জে৫ (১৬জিবি), ৬২ হাজার ৫০০ টাকায় শাওমি এমআই মিক্স, ৮ হাজার ৯৪০ টাকায় এইচটিসি ডিজায়ার ৬২৬ জি+, ১৬ হাজার ৫৯০ টাকায় এলজি এক্স-স্ক্রিন, ৮ হাজার ৪৯০ টাকায় ইনফিনিক্স হট ৪, ৯ হাজার ৯৯০ টাকায় ইনফিনিক্স নোট ৩, সিম্ফোনি হেলিও এস ২, অপ্পো এফ ৩ সহ অসংখ্য মোবাইল ফোন পাওয়া যাবে।
এছাড়া মোবাইল উইকের সময়ে মোবাইল এক্সেসরিজ পাওয়ার ব্যাংক, হেডফোন ও স্মার্ট ওয়াচের উপর ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। ক্রেতারা গ্যাজেট, কেইস ও কভারের ক্ষেত্রে পাবেন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকর্ষনীয় বিভিন্ন ডিলের বাইরেও মোবাইল উইক ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার- সিটি ব্যাংক অ্যামেরিকান এক্সপ্রেস কার্ড, মেঘনা ব্যাংক ও যে কোনো মাস্টার (ডেবিট, ক্রেডিট) কার্ড অথবা বিকাশ দিয়ে পেমেন্ট করা গ্রাহকরা অতিরিক্ত ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
