২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় সুবিধাবঞ্চিতদের পাশে ‘নর্’

রোজায় সুবিধাবঞ্চিতদের খাবার ও পানি বিতরণের কর্মসূচি নিয়ে এবারও এসেছে নর্। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 10:38 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

‘নর্ স্পিরিট অফ রামাদান’ শীর্ষক এই কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কর্মসূচিতে সহযোগিতা করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসা সংগঠন ‘বিদ্যানন্দ’।

এই রোজায় যে কেউ সুবিধাবঞ্চিতদের খাবার দিতে চাইলে তিনটি পদ্ধতিতে ‘নর্ স্পিরিট অফ রামাদান’-এ নিবন্ধন করতে হবে।

bdspiritoframadan.com এই ঠিকানায় গিয়ে একটি ফরম পূরণ করতে হবে অথবা মিসড কল দিতে হবে ০৯-৬১৩-১১১-১১১ নম্বরে অথবা SOR স্পেস শহরের নাম স্পেস কতজনের জন্য খাবার দিতে চান স্পেস নাম লিখে এসএমএস পাঠাতে হবে ২০১০ নম্বরে।

এরপর ইউনিলিভার কেয়ারলাইন থেকে কল করে নিবন্ধন নিশ্চিত করা হবে। নিবন্ধন শেষে নর্-এর পক্ষ থেকে যোগাযোগ করে খাবার নিয়ে পৌঁছে দেওয়া হবে সুবিধাবঞ্চিতদের মধ্যে।

এই কর্মসূচি নেওয়ার কারণ ব্যাখ্যা করে নর্ বলেছে, “সারাদিনের রোজা শেষে সমাজের এক শ্রেণির মানুষকে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসে ইফতার করতে দেখা যায়; অথচ সেই একই সময়ে আরেক শ্রেণির মানুষ শুধু একটু পানি বা খুব সামান্য কিছু দিয়ে ইফতার করে।

“এই বৈষম্য দূর করে সুবিধাবঞ্চিতদের মাঝেও খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে এই কর্মসূচি।”