২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার জীবন নগরে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা

চুয়াডাঙ্গার জীবন নগরে নতুন শাখার চালু করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার জীবননগরে হাসপাতাল রোডের হাসিনা প্লাজায় রোববার ওই শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম।

এ সময় অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের জিএসএস প্রকিউরমেন্ট বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা, ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগের রিজিওনাল হেড মাকসুদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে এসএমই, কৃষি ব্র্যাঞ্চসমূহ এবং এসএমই সার্ভিস সেন্টারসহ ব্র্যাক ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়াল ১৮৩ টিতে। যার ফলে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন নেটওয়ার্ক হিসাবে স্থান করে নিয়েছে।