২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল-এইচকেসি গ্রুপ পে-রোল ব্যাংকিং চুক্তি

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে পে-রোল চুক্তি করেছে এইচকেসি গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 06:57 PM

Updated : 19 Aug 2022, 04:30 PM

মঙ্গলবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্রগ্রামে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

ইবিএল-এর মো. খোরশেদ আনোয়ার এবং এইচকেসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চট্টগ্রামে অবস্থিত দেশের অন্যতম তৈরি পোশাক নির্মাতা ও রপ্তানিকারী প্রতিষ্ঠান এ ‘এইচকেসি গ্রুপ’।