ন্যাশনাল ব্যাংকে মুদ্রাপাচার সচেতনতা বিষয়ক কর্মশালা
বিভিন্ন শাখার ফরেন এক্সচেঞ্জ ডেস্ক কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করেছে ন্যাশনাল ব্যাংক।
সম্প্রতি ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং দ্য ফিন্যান্সিং অফ টেররিজম’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় মোট ৫৭ জন কর্মকর্তা অংশ নেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো আব্দুস সোবহান খাঁন, ডেপুটি ক্যামেলকো আব্দুল ওহাব, ট্রেনিং ইনিস্টিটিউটের প্রিন্সিপাল কে এম এনায়েতুল হকসহ অন্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
