ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’
সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সচেতনতা তুলে ধরতে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করেছে অ্যাডভান্সড কেমিক্যাল লিমিটেডের (এসিআই) অ্যান্টিসেপ্টিক ব্র্যান্ড ‘স্যাভলন’।
সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ক্যাম্পেইন চলে বলে এসিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ এসিআইয়ের কর্মকর্তারা এ ক্যাম্পেইনে অংশ নেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
