২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের জন্য ‘বাংলালিংক ভাইব’

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকদের মিউজিক স্ট্রিমিং ও অনন্য ইউজার ইন্টারফেস-এর অভিজ্ঞতা দিতে নিয়ে এসেছে, ডিজিটাল মিউজিক অ্যাপ ‘বাংলালিংক ভাইব’ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 05:52 PM

Updated : 19 Aug 2022, 04:13 PM

সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা তাদের পছন্দের আধুনিক গান থেকে শুরু করে হারানো দিনের দুষ্প্রাপ্য অনেক গান ‘বাংলালিংক ভাইব’ অ্যাপ-এ পাবেন।    

গ্রাহকরা বাংলালিংক ভাইব-এ তাদের পছন্দের প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যা একাধিক ডিভাইসে অনায়াসে উপভোগ করা যাবে।

অপারেটরটি জানায়, চমৎকার সাউন্ড কোয়ালিটির মিউজিক সেবাটি গ্রাহকদের দিচ্ছে বিজ্ঞাপন মুক্ত গান শোনার অভিজ্ঞতা, যা ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক উভয় ক্ষেত্রেই নিরবিচ্ছিন্ন স্ট্রিমিং নিশ্চিত করে।

এই সেবার জন্য বাংলালিংক গ্রাহকরা http://blvibe.com  ভিজিট করতে পারেন, অ্যান্ড্রয়েড গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আইফোন ব্যবহারকারীরা শিগগিরই অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে জানায় বাংলালিংক।

পছন্দের গান উপভোগ করতে বাংলালিংক ভাইব ৩০ দিনের ফ্রি ট্রায়ালের সঙ্গে ২০ এমবি ডাটা দিচ্ছে। এরপর বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান থেকে গ্রাহকরা তাদের উপযুক্ত প্ল্যানটি বেছে নিতে পারবেন।

বাংলালিংকের হেড অব কন্টেন্ট জিয়াউল হক বলেন, “সেরা মানের দেশীয় এবং আন্তর্জাতিক মিউজিকের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে আমরা গ্রাহকদের জন্য বাংলালিংক ভাইব নিয়ে এসেছি। এর মাধ্যমে গ্রাহকরা প্রিমিয়াম মিউজিক স্ট্রিমিং-এর অভিজ্ঞতা পাচ্ছেন, এছাড়াও তাদের মনের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের প্লেলিস্ট এই অ্যাপটিতে রয়েছে।”