কোকা-কোলার উইমেন বিজনেস সেন্টার তৃতীয় ধাপে
কোকা-কোলার নারীর ক্ষমতায়নে প্রকল্প উইমেন বিজনেস সেন্টার (ডব্লিউবিসি) তৃতীয় ধাপে বাড়ানো হয়েছে।
রোববার কোকা-কোলা বাংলাদেশ এবং বিজনেজ ইনিশিয়েটিভ লিডিং ডেভলপমেন্ট, বিল্ড এক যৌথ আলোচনায় একথা জানান হয়।
কোকা-কোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উইমেন বিজনেস সেন্টারের (ডব্লিউবিসি) প্রথম ও দ্বিতীয় ধাপের কর্মকাণ্ডের নানা তথ্য উপাত্ত ও সাফল্য ছিল আলোচনার বিষয়বস্তু।
“ডব্লিউবিসি প্রকল্পের মূল লক্ষ্য ছিলো গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলা। জামালপুর ও খুলনা অঞ্চলে প্রায় ২০ হাজার নারী এই প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রকল্পের আওতাধীন নারীদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা মোকাবেলায় ব্যবসায়িক দক্ষতা, প্রশিক্ষণ, বাজার তথ্য, কৃষি পরামর্শ, মোবাইল ব্যাংকিং ও স্বাস্থ্যসেবার মাধ্যমে তা কাটিয়ে উঠাতে সাহায্য করা প্রকল্পের মূল কর্মসূচি।”
অনুষ্ঠানে ডব্লিউবিসি প্রকল্পটি তৃতীয় পর্যায়ের ২০১৮ সাল পর্যন্ত চলানোর ঘোষণা দেওয়া হয়, যাতে দেড় লাখ ডলার খরচ করা হবে। প্রকল্পটি ২০ হাজার গ্রামীণ নারীর সরাসরি আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, “প্রথম ও দ্বিতীয় ধাপের অর্জিত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৃতীয় ধাপের অর্থায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে। আমদের এই উইমেন বিজনেস সেন্টার হচ্ছে বিশ্বব্যাপী কোকা-কোলার ফাইভবাইটোয়েন্টি কার্যক্রমের একটি বিশেষ অংশ, যার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ২০২০ সালের মধ্যে ৫ মিলিয়ন সুবিধা বঞ্চিত নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন।”
আলোচনা অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, প্রিজম বাংলাদেশের দলনেতা আলী সাবেত, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কান্তারা কে খান, কোকা-কোলা ইন্ডিয়ার সিএসআর অ্যান্ড সাস্টেইনিবিলিটি বিভাগের কর্মকর্তা শুবহা শেখর, ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা বক্তব্য রাখেন।
