২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির করপোরেট সলিউশন নিয়েছে শোভন গ্রুপ

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট সলিউশন গ্রহণ করতে সম্প্রতি একটি চুক্তি করেছে শোভন গ্রুপ অব কোম্পানি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 06:45 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় শোভন গ্রুপের কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এর কর্মীরা রবির বিশেষ কলরেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ সার্ভিস, মোবিরিচ সার্ভিস, হ্যান্ডসেট বান্ডেল, ভেহিকেল ট্র্যাকিংসহ ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন এবং শোভন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল ইউসুফ শোভন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এসময় রবির জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম, কি অ্যাকাউন্ট ম্যানেজার সুমন কুমার বিশ্বাস, এসএমই বিজনেস ম্যানেজার মোহাম্মদ আফির উদ্দিন এবং শোভন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের ডিরেক্টর তউফিউল ইসলাম অন্তুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।