শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।
এতে বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়।
সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. হারুন মিয়া, পরিচালক এ কে আজাদ, আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হালিম, মো. গোলাম কুদ্দুছ, ইনডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন ও ফরিদা পারভীন নূর, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
