বিশ্ব সাহিত্য কেন্দ্রে ৩৮ হাজার বই দিল বিকাশ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির জন্য ৩৮ হাজার বই দিয়েছে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
মঙ্গলবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে এসব বই তুলে দেওয়া হয়।
বই হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকে সম্পৃক্ত আছে বিকাশ। বিগত তিন বছরে প্রতিষ্ঠানটি বিশ্বসাহিত্য কেন্দ্রকে প্রায় এক লাখ বই দিয়েছে।
