ভাষা শহীদদের প্রতি প্রাইম ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রাইম ব্যাংক।
বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘একুশের চেতনায় হৃদয়ে ধারণ করি প্রতিটি বর্ণ’ স্লোগান নিয়ে এ শ্রদ্ধা নিবেদনের কথা জানানো হয়।
এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, মো. গোলাম রব্বানী ও সৈয়দ ফরিদুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
