২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৬৯৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 11:37 PM

Updated : 11 Apr 2022, 11:01 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ-এর সভাপতিত্বে পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া পরিচালক আনোয়ার হোসেন খান, আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজও অনুষ্ঠানে ছিলেন।