২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি কোম্পানিকে বহিষ্কার করল রিহ্যাব

প্লট-ফ্ল্যাট ক্রেতা ও ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে চার সদস্য কোম্পানিকে বহিষ্কার করেছে আবাসন ব‌্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ‌্যান্ড হাউজিং অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 05:08 PM

Updated : 19 Aug 2022, 03:47 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কৃত কোম্পানিগুলো হচ্ছে- ডাবল এ প্রপার্টিজ লিমিটেড, ম্যানট্রাস্ট প্রপার্টিজ (প্রা:) লিমিটেড, সিম্বল হোল্ডিংস লিমিটেড, জেনোভ্যালী মডেল টাউন (প্রা:) লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এই কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন, ব্যবহারসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারবে না।

গত ১১ রিহ্যাব পরিচালনা পর্ষদের ৮ম সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।