২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি

জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে ‘আরবান সেফটি প্রজেক্টের’ আওতায় তৈরি-পোশাক খাতে দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহারের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 08:57 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতাও ছিলেন।