বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি
পোশাকখাতের সংস্কারে বিশেষ অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ঋণ চুক্তি হয়েছে।
আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাইকার সহায়তায় তৈরি পোশাকখাতের সংস্কারে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংক একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের এসএমই ও এসপিডি বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী ও জাইকার কান্ট্রি হেড তাকাতোশি নিশিকাতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
