২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলালিংক বই ঘর’ অ্যাপ নিয়ে এল তিন ই-বুক

একুশে বইমেলায় ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দুই লেখকের তিনটি ‘এক্সক্লুসিভ ই-বুক’ নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 06:27 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

বইগুলো হচ্ছে- আনিসুল হকের ‘এক লক্ষ লাইক’ এবং ইমদাদুল হক মিলনের ‘মরগান সাহেবের প্রেতাত্মা’ ও ‘নয়মাস’।

‘বাংলালিংক বই ঘর’ ই-বুক রিডার অ্যাপটি নির্মাণ করেছে ই বি সলিউশন লিমিটেড।

অ্যাপটিতে এ সময়ের স্বনামধন্য লেখকদের বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে, যাদের মধ্যে রয়েছেন মুহাম্মদ জাফর ইকবাল, রাবেয়া খাতুন, আলি ইমাম, ফরিদুর রেজা সাগর, রেজাউদ্দিন স্ট্যালিনসহ অন্যরা। এছাড়া ‘স্বর্ণালী যুগের’ স্বনামধন্য লেখক রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, জীবনানন্দ, সুকুমার রায়সহ অন্যদের বই পাওয়া যাবে।

বাংলালিংক বই ঘর অ্যাপে নতুন তিনটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে বাংলালিংকের হেড অব কন্টেন্ট জিয়াউল হক সিকদার, হেড অফ মার্কেটিং কমিউনিকেশন এ কে রাহাত আহমেদ, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক এবং ইবিএস-এর ম্যানেজিং ডাইরেক্টর রাফিউর রহমান খান ইউসুফজাই উপস্থিত ছিলেন। 

ই-বুক অ্যাপ পেতে গ্রাহকরা http://boi.xpress7050.com ভিজিট করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে বই ঘর অ্যাপ ডাউনলোড করতে পারেন।

এই সেবাটি পেতে গ্রাহকদের দিনে মাত্র ২.৪৪ টাকা চার্জ দিতে হবে। তবে ‘বাংলালিংক বই ঘর অ্যাপ’ ডাউনলোড ও ব্রাউজিংয়ের জন্য ভিন্ন ডাটা চার্জ প্রযোজ্য।