ওয়ারীতে তাজ-ই-নওয়াব এর যাত্রা শুরু
রাজধানীর ওয়ারীতে চালু হলে নতুন রেস্তোরাঁ তাজ-ই-নওয়াব।
ওয়ারীর র্যাঙ্কিন স্ট্রিটের ৪১ নম্বর বাড়ির পঞ্চম তলায় মঙ্গলবার রাতে এ রেস্তোরাঁর উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ।
রেস্তুোরাঁটিতে বাংলাদেশি খাবারের পাশাপাশি ভারতীয়, চায়নিজ, থাই এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে একসঙ্গে ১৫০ জনের বসার ব্যবস্থা থাকছে। এছাড়া রেস্তোরাঁর হলরুমে থাকছে সাড়ে তিনশ অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা।
পুরান ঢাকায় তাজ-ই-নওয়াবই প্রথম আধুনিক রেস্তোরাঁ বলে দাবি করেন এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন।
তিনি বলেন, “পুরান ঢাকায় এ মানের রেস্তোরাঁ আর নেই। আমাদের এখানে ফাইভ স্টার হোটেলের মানের কিচেন থাকছে। আর বিদেশের অভিজাত হোটেলে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শেফ এখানে খাবার তৈরি করবেন।”
রেস্তোরাঁটির উদ্বোধনীতে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
