বাংলালিংকে ৯ গিগাবাইট ইন্টারনেটসহ মাইক্রোম্যাক্স স্মার্টফোন
ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ৯ গিগাবাইট ফ্রি ডেটা এবং ৬০০ মিনিট টকটাইমের সঙ্গে মাইক্রোম্যাক্স ‘কিউ৩০০’ স্মার্টফোন এনেছে।
দুই হাজার ৫৯৯ টাকায় এই অফারটি দেওয়া হচ্ছে বলে অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সস্প্রতি এক অনুষ্ঠানে এই স্মার্টফোন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, পোর্টফোলিও সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক, মাইক্রোম্যাক্সের কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম এবং সোফেল টেলিকম লিমিটেডের জেনারেল ম্যানেজার শাকিব আরাফাত।
বাংলালিংক জানায়, গ্রাহকরা প্রতি মাসে ১০০ মিনিট অন নেট, ১০০ মিনিট অফ নেট এবং ৩ গিগাবইট ইন্টারনেট বোনাসের মাধ্যমে তিন মাসে সর্বমোট ৯ গিগাবইট ইন্টারনেট এবং ৬০০ মিনিট টক টাইম উপভোগ করতে পারবেন।
এই বোনাসের মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে গ্রাহকদের ‘কিউ৩০০’ লিখে ৪৩২১ নম্বরে পাঠাতে হবে অথবা *৫০০০*৫২১# নম্বরে ডায়াল করতে হবে। ডেটা বোনাস জানতে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২৪*৫#, অন নেট বোনাস জানতে *১২৪*১৩# এবং অফ নেট বোনাস জানতে ডায়াল করতে হবে *১২৪*১৫# নম্বরে।
গ্রাহকরা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে বোনাস পাবেন।
মাইক্রোম্যাক্স কিউ৩০০ হ্যান্ডসেটে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। এই হ্যান্ডসেটে রয়েছে ৩ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ ৫ দশমিক ১, ১ দশমিক ২ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর, ২ মেগা পিক্সেল ব্যাক ও ডিজিটাল ফ্রন্ট ক্যামেরা, ৫১২ মেগাবাইট র্যা ম, ৪ গিগাবাইট রম এবং এক হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
এই স্মার্টফোনটি সারা দেশে বাংলালিংক স্টোর এবং খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, “আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলোর মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা অব্যাহত রাখবে।”
মাইক্রোম্যাক্সের কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম বলেন, “গ্রাহকরা আমাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট এবং বাংলালিংক-এর শীর্ষস্থানীয় ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে উপভোগ করতে পারবেন সেরা অভিজ্ঞতা।”
