ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে এনবিআর চেয়ারম্যান
গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যা প্লায়েন্সেস প্রস্তুতকারি প্রতিষ্ঠান ওয়ালটনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
রোববার দুপুরে ওয়ালটন হাইটেক ও মাইক্রোটেক ইন্ডাস্ট্রিজ পার্কে তাকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।
সরকারের রাজস্ব আহরণে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যান ওয়ালটনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নজিবুর রহমানের নেতৃত্বে বর্তমান রাজস্ব বোর্ড রাজস্ব আদায় আসাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
এর মধ্যে অংশীজনের সঙ্গে নিয়মিত রাজস্ব সংলাপ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়কর মেলা, ভ্যাট মেলা, হয়রানি বন্ধে ডিজিটাল কর সেবা কেন্দ্র, ভ্যাট দিবস, আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ভ্যাট অনলাইন প্রকল্পের আওয়তায় কল সেন্টার চালুর মত পদক্ষেপও রয়েছে।
