আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের গৃহস্থালি পণ্য পরিবেশনে যুক্ত পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির সাড়ে তিন হাজারের বেশি পরিবেশক অংশ নেন।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আর এফ এল প্লাস্টিকস এর নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, বিক্রয় বিভাগের প্রধান তৌকিরুল ইসলাম, হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমানসহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
