রূপসী পাথরের পসরা
পাথরের তৈরি বৈচিত্র্যময় অলঙ্কার নিয়ে ঢাকায় চলছে জুয়েলারি ব্র্যান্ড‘অরা’র প্রদর্শনী।
গুলশান-২ নম্বরের নর্থ এভিনিউয়ের এজ গ্যালারিতেশুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনী।
এখানে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া, আফ্রিকা,যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশেরঅলঙ্কার।গলার হার, নেকলেস, ব্রেসলেট, লকেট, কানের দুল, আংটিসহ পাথরের তৈরি এসব অলঙ্কার মিলছে৫০০ থেকে ১৫ হাজার টাকায়।
বিকালে এ অলঙ্কার প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।স্বাগত বক্তব্য দেন অরা’র প্রতিষ্ঠাতা রাদিয়াম মারদিয়া ও সহ-প্রতিষ্ঠাতা নাঈমা চৌধুরী।
“ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, আফ্রিকা, তুরস্ক, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের ও সংস্কৃতির অলঙ্কারের সৌন্দর্য দিয়ে বাংলাদেশি নারীদের আরও সুন্দর করে তুলতেই এই প্রদর্শনী।”
প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি অলঙ্কারেরইএকেকটি গল্প আছে জানিয়ে তিনি বলেন, “আমাদের মিশন হচ্ছে, বাংলাদেশি নারীদের সুন্দর, আত্মবিশ্বাসী ও আধুনিক করে প্রকাশ করা।”
তাদের অলঙ্কারে প্রাচ্য ও পাশ্চাত্যকে কাছে আনার প্রয়াস রয়েছে বলে মন্তব্য করে নাঈমা চৌধুরী।
তার এ বক্তব্যের মিল পাওয়া যায়ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের কথায়।
“দাম রিজনেবল, ভিন্নতা রয়েছে, অনেক রং এবং বিভিন্ন দেশের ও সংস্কৃতির একটা ভালো ফিউশন এখানে খুঁজে পেয়েছি,” বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, “আমার কাছে অলঙ্কারনারীকে আত্মবিশ্বাসী করে তোলে, আত্মাকে তুষ্ট করে।”
প্রদর্শনী ঘুরে মাতলুব আহমাদ বলেন, “অলঙ্কারগুলো দেখতে ভালো, ছিমছাম,অদ্ভুত সুন্দর অথচ দামে কম। বাংলাদেশে এরকম নারী উদ্যোক্তা আরও দরকার।”
“ট্রেন্ডি তরুণীদের জন্য বেশ ভালো কালেকশন রয়েছে এখানে, দামও বেশ রিজনেবল,” বলেন সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির।
