শাহ্জালাল ব্যাংকে নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ৬৯৮তম এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা করা হয় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাহ্জাহান সিরাজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
