২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইসের যাত্রা শুরু

মোটর সাইকেল ব্র্যান্ড ‘রেইস’ এর প্রথম ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন হয়েছে রাজধানীর গুলশানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 10:46 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

গুলশান ১ নম্বর সেকশনের ১৩৪ নম্বর সড়কে বুধবার তা উদ্বোধন করেন রেইসের চেয়ারপার্সন জাকিয়া রউফ চৌধুরী।

তিনি বলেন, “প্রথম এবং একমাত্র কোম্পানি হিসেবে মোটর সাইকেল অনুরাগীদের জন্য রেইস বৃহৎ পরিসরে সেফটি ইকুইপমেন্টস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে হেলমেট, জ্যাকেট, গ্লাভস, সু’জ ও সেফটি গার্ডস।”

নতুন এই ফ্ল্যাগশিপ শো রুমে মোটর সাইকেল পাওয়া যাবে ১ লাখ ৮ হাজার থেকে ৩ লাখ ৬০ হাজার পর্যন্ত দামের মধ্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেইসের বিপণন ব্যবস্থাপক সৈয়দ তাসনিম হায়াত সহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।