২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের পণ্য ইউপিভিসি, এইচডিপিই, এমএস, জিআই পাইপ ও ফিটিংসসহ বিভিন্ন পণ্যের পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির আড়াই হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মণ্ডল, সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) জাহাঙ্গীর আলম ও জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এমএএম মুনীমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।