২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই কিনতে প্রি-প্রেইড কার্ড আনল প্রাইম ব্যাংক

একুশে বইমেলায় বই কেনাকাটার জন্য  ‘অমর একুশে’ নামে ভিন্নধর্মী প্রি-পেইড কার্ড এনেছে প্রাইম ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

সোমবার ব্যাং কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০০ ও ১০০০ টাকা মূল্যমানের এ কার্ড ২১% ছাড়ে যথাক্রমে ১ হাজার ৫৮০ ও ৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্ডের মাধ্যমে ক্রেতারা নির্দিষ্ট ১৪টি প্রকাশনী থেকে বাংলা একাডেমি নির্ধারিত ২৫% কমিশনে বই কিনতে পারবেন।

প্রকাশনা সংস্থাগুলো হচ্ছে- অবসর প্রকাশনা সংস্থা, অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, কাকলী প্রকাশনী, জার্নিম্যান বুকস, পাঠক সমাবেশ, পাঞ্জেরী পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন ও সাহিত্য প্রকাশ।

ঢাকায় ব্যাংকের সব শাখা থেকে স্টক থাকা সাপেক্ষে এ কার্ড সংগ্রহ করতে করা যাবে। এজন্যহ ক্রেতার কোনো ধরনের ব্যাংক হিসাবের প্রয়োজন হবে না।

ব্যাং ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রি-প্রেইড কার্ডের অফার থাকবে বই মেলা চলা পর্যন্ত।