২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংককে ডিইজি ও এফএমওর ৪ কোটি ডলার মেয়াদি ঋণ

উন্নয়ন ব্যাংক- জার্মানির ডিইজি ও নেদারল্যান্ডের এফএমও মেয়াদি ঋণ হিসেবে ৪ কোটি মার্কিন ডলার দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 06:59 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

সোমবার ইস্টার্ন ব‌্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়ে বলা হয়, রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মূলত, দেশের ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটাতে এবং ‘গ্রিন’ ঋণ প্রদানের জন্য এই অর্থ ব্যবহৃত হবে। ডিইজি ও এফএমওর সঙ্গে এটি ইবিএলের তৃতীয় ঋণচুক্তি। প্রাপ্ত অর্থ ইবিএল অফসোর ব্যাংকিং ইউনিটকে হস্তান্তর করা হবে।”

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ডিইজির পরিচালক রেনে টারফ্রয়েখ্ট এবং এফএমওর জ্যেষ্ঠ বিনিয়োগ কর্মকর্তা ডেভ স্মিট নিজ নিজ প্রতিষ্ঠনের পক্ষে চুক্তিতে সই করেন।

ইবিএল ২০০৪ সাল থেকে ‘সফলভাবে’ এ ধরনের অফসোর ব্যবসা পরিচালনা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।